ফেনীতে আরও ৪৬ জনের করোনা শনাক্ত

ফেনীতে নতুন করে আরও ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ২৫ জন , সোনাগাজীতে ২ জন ও ফুলগাজীতে ৩ জন ও ছাগলনাইয়া ১৫ জন রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০৯জন।

জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২১জন।জেলায় এখন পর্যন্ত ৬০৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ফেনীর ৮ এলাকা ইতিমধ্যেই করোনা আক্রান্তের বিশেষ হটস্পট হিসেবে লকডাউন কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেনী জেলা এরইমধ্যে করোনা আক্রান্তের সংখ্যার ভিত্তিতে রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর