করোনার সংক্রমণ প্রতিরোধে জীবাণু ধ্বংসের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস (চট্টগ্রাম অঞ্চল) ও ‘ডেটল-হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর পক্ষ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) দেওয়া হলো ১০ হাজার সাবান ও ৪ হাজার হারপিকসহ জীবাণুনাশক সামগ্রী।
বুধবার (১৭ জুন) দুপুরে নগরীর টাইগারপাস এলাকায় অবস্থিত সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে উক্ত জীবাণুনাশক সামগ্রী তুলে দেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিরা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি সৈয়দ আ ফ ম আতাউর রহমান, সহ-সভাপতি প্রফেসর ছালেহ আহমদ পাটোয়ারী, উপ-পরিচালক এসএম জাহির উল আলম, সম্পাদক চট্টগ্রাম মেট্রো জেলা স্কাউট সামসুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল আলিম প্রমূখ।
বার্তা বাজার / ডি.এস