পঞ্চগড়ে মোবাইল কেনার টাকা না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

পঞ্চগড়ে বাবার কাছে মােবাইল কেনার টাকা না পাওয়ায় ওসমান (১২) নামে স্কুল ছাত্র নিজ বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৬) জুন বিকেল তিনটার দিকে ঘটনাটি ঘটেছে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের ডগরবাড়ি গ্রামে। নিহত ওসমান ওই গ্রামের জাফরুল্লাহর ছেলে। সে স্থানীয় ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র ছিল।

ওই এলাকার ইউপি সদস্য তজমল হােসেন জানায় মােবাইল কেনার টাকা না পেয়ে ওসমান ঘর হতে ধান চুরি করে।পরে চুরি করা ধান বাজারে বিক্রি করতে গিয়ে তার বাবার হাতে ধরা পড়ার পর বাসায় গিয়ে অভিমানে আত্মহত্যা করেছে।

তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আত্মহত্যা করে ঐ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিবেশীর বরাত দিয়ে তিনি মুঠােফােনে সাংবাদিকদের বলেন, ওসমান তার বাবার কাছ থেকে মােবাইল ফােন কেনার জন্য টাকা চেয়েছিল । টাকা না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে ছাত্রটি। তার বাবা একজন কৃষি শ্রমিক। সে তার ছেলেকে কিছুদিন পর মােবাইল কেনার টাকা দিতে চেয়েছিল। কিন্তু সে সময় অপেক্ষা না করে ক্ষােভে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । সামাজিক দূরত্ব মেনে তার জানাযা সম্পন্ন হয়েছে।

এদিকে তেঁতুলিয়া মডেল থানার ওসি জহিরুল ইসলাম জানায়, আসলে স্থানীয়ভাবে আমরা শুনেছি ছেলেটি তার বাবার কাছ থেকে মােবাইল কেনার টাকা না পেয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমরা ঐ ছাত্রের বাড়িতে গিয়ে ঘটনার তদন্ত করেছি।তবে পরিবারের কােন অভিযােগ না থাকায় ওসমান এর সূরতহাল শেষে তেঁতুলিয়া মডেল থানায় একটি অপমত্যু মামলা করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর