মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা ও জয়মন্টপ ইউনিয়ন এলাকা করোনা সংক্রমণে অধিক ঝুকিপূর্ণ হওয়ায় রেড জোন হিসেবে চিহ্নিত করায় ১৫ জুন থেকে ওইসব এলাকায় লকডাউন চলছে। আগামী ৪ জুলাই পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে বলে জানা গেছে।
রেড জোন এলাকায় লকডাউনের মধ্যে জরুরি সেবা ও ঔষধের দোকান ব্যতিত হাট বাজার, দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন জেলা প্রশাসক। কিন্তু এ ঘোষণাকে উপেক্ষা করে পৌর এলাকার গোবিন্ধল নতুন বাজার, কাশিমনগর বাসষ্ট্যান্ড, বিনোদপুর মজিবর মার্কেটের দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান খোলাসহ ভোর সাড়ে ৫ টা থেকে কাচা বাজার চলে এবং সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমাগম হয়।
সরেজমিনে বুধবার সকাল সাড়ে ৫ টার দিকে ঘুরে দেখা যায়, সিংগাইর পৌর এলাকার গোবিন্ধল বাজার,কাশিমনগর বাসষ্ট্যান্ড,বিনোদপুর মজিবর মাকের্ট বিধি নিষেধ উপেক্ষা করে দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। এমনকি বিভিন্ন এলাকার লোকজন এসে বাজার করতে দেখা গেছে। মনে হচ্ছে কেউ যেন, জানে না, পৌর এলাকা লকডাউন চলছে। এতে করোনা সংক্রমণ হ্রাস না পেয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি বলে সচেতন মহলের ধারনা। তাই অনেকেই লকডাউন চলাকালীন সময় এ বাজারগুলো বন্ধ রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্ধল ও কাশিমনগর বাজার করতে আসা লোকজন বলেন-পৌরসভা লকডাউন দেয়া হয়েছে জানি। সকালে বাজার বসানো হয়। তাই আমরা আসছি। বাজার বন্ধ করে দিলে, আমরা আর আসবো না।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা বলেন, আমি গোবিন্ধল বাজারের কথা শুনেছি। আমি যখন গিয়েছি কাউকে পাইনি। তবে সবগুলি বাজারই বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি।
বার্তা বাজার / ডি.এস