করোনা প্রতিরোধে সাতক্ষীরায় চলছে মোবাইল কোর্ট

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করতে সাতক্ষীরায় নির্বাহী ম্যাজিস্ট্রটের নেতৃত্ব সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলা গুলোতে এই অভিযান অব্যাহত থাকলেও সাধারন মানুষ যেন কিছুতেই মানছেনা সামাজিক দূরত্ব। একই সাথে অনেকেই ব্যবহার করছেনা মাস্ক। এরফলে আইন শৃখংলা বাহিনীর সদস্যরা রীতিমত হিমশিম খাচ্ছেন।

এদিকে, সরকারী আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গত ২৪ ঘন্টায় ৪২ টি মামলায় ২১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর গত ১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬৫টি মামলায় ১ লাখ ৬২ হাজার ৬০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জেলায় করোনা প্রতিরোধে শুরু থেকে বুধবার পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন শতাধিক মামলায় মোট ৩৭ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর