দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। সঙ্গে সঙ্গে বাড়ছে সুস্থতার সংখ্যাও। দেশে মোট করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮ হাজারের বেশি মানুষ।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ০৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৯৮ হাজার ৪৮৯ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৯২৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।
বুধবার (১৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪টি।
তিনি আরও বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার হাজার আটজনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ১ হাজার ৯২৫ জন। একদিনে মৃত ৪৩ জনের ২৮ জনই পুরুষ। বাকী ১৫ জন নারী।
এর আগে, গতকাল মঙ্গলবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬২ জনের। মারা গেছেন ৫৩ জন।
বার্তাবাজার/এমকে