চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যাক্তির (৫৯) একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সদর হাসপাতাল সুত্র।

করোনা উপসর্গ নিয়ে মৃত ওই ব্যাক্তি জেলার দর্শনা বাসষ্ট্যান্ড পাড়ার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে ওই ব্যাক্তিকে হাসপাতালে ভর্তি করেন তার পরিবার। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় সে ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি সর্দি-কাশি ও জ্বরে ভুগছিলেন। এমতাবস্থায় তাকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। বুধবার বেলা ১২ টায় আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর