করোনাভাইরাস আল্লাহর পক্ষ থেকে আজাব: এমপি হারুন

দুর্নীতি-লুটপাটে ভরে গেছে চারদিক। মানুষের ওপর অত্যাচার বেড়ে গেছে, সমাজে বেড়ে গেছে অনাচার। সর্বস্তরে ক্ষমতাসীনরা ধরাকে সরা জ্ঞান করছেন। এসব কারণে আল্লাহর পক্ষ থেকে করোনা নামক এই আজাব এসে আছড়ে পড়ছে আমাদের ওপর।

কিন্তু তারপরও আমরা সতর্ক না হয়ে উল্টো বলতে থাকি, আমরা নাকি করোনার চেয়েও শক্তিশালী! হাস্যকর এসব মন্তব্য থেকে বিরত থেকে এখনই সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে।

সোমবার (১৭ জুন) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।

মো. হারুনুর রশীদ বলেন- দাম্ভিকতা, অহংকার দিয়ে এই আজাব থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এই ক্রান্তিকাল অতিক্রমের একমাত্র পথ আল্লাহর কাছে নিজেদেরকে সম্পূর্ণ আত্মসমর্পন করা। আমরা যদি আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি তাহলে হয়তো এই আজাব থেকে আমাদের মুক্তি মিলবে। তাই আসুন, যে যার অবস্থান থেকে আরো বেশি বিনয়ী হয়। মানুষের ওপর অত্যাচার বন্ধ করি, লুটপাট বন্ধ করি।

সংসদ সদস্য আরও বলেন, যুগে যুগে মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে অনেক আজাব দিয়েছেন। কিন্তু আমার কাছে এটাকে সবচেয়ে বড় আজাব মনে হচ্ছে। কারণ পূর্বের সব আজবই এসেছে অঞ্চল কিংবা গোত্রকেন্দ্রিক। মানুষ বাঁচার জন্য চাইলে অন্য অঞ্চলে গিয়ে আশ্রয় নিতে পারতো, কিন্তু এখন তাও সম্ভব হচ্ছে না।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর