পৌর মিলনায়তন ভেঙে মার্কেট নির্মাণের উদ্যোগ: প্রতিবাদে সংস্কৃতিকর্মীদের মানববন্ধন

প্রায় চার দশকেরও বেশি পুরনো কুড়িগ্রামের ঐতিহ্যবাহী পৌর মিলনায়তন ভেঙে মার্কেট নির্মাণের সিদ্ধান্তে ক্ষোভে ও প্রতিবাদে ফুঁসে উঠছে কুড়িগ্রামের সংস্কৃতিকর্মী সহ সচেতন নাগরিক সমাজ।

কুড়িগ্রাম পৌরসভা প্রাঙ্গনে অবস্থিত মিলনায়তনের অপসারণকে অন্যায্য ও সংস্কৃতির বিকাশে চরম বাধা উল্লেখ করে অবিলম্বে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তন করে মিলনায়তন পুননির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জেলার সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ।

আজ সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, প্রবীন নাট্যকার ও প্রাবন্ধীক সরদার মোহাম্মদ রাজ্জাক, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, বাসদ নেতা আবুল বাশার মঞ্জু, মোনাব্বর হোসেন মিন্টু সহ জেলার সংস্কৃতিকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান পৌর মেয়র দোকানঘরের পজিশন বিক্রির ব্যবসা ও অবৈধ বাণিজ্য সুবিধার চিন্তা থেকে জেলার সংস্কৃতিমনা মানুষদের হৃদয়ে রক্ষক্ষরণ করিয়ে ঐতিহ্যবাহী পৌর মিলানায়তনটি ভেঙে ফেলে সেখানে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। তার এ হীন প্রচেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে জেলার সংস্কৃতিকর্মীদের সংস্কৃতিচর্চা ও বিকাশের একমাত্র এ আশ্রয়স্থলটি যথাস্থানে পুননির্মাণ করতে হবে। অন্যথায় বৃহত্তরআন্দোলনের মাধ্যমে পৌর কর্তৃপক্ষকে মিলনায়তন
পুননির্মাণে বাধ্য করা হবে।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর