ইতালি ফিরলেন আটকে পড়া আরও ২৫৯ বাংলাদেশি প্রবাসী

মরণঘাতী করোনাভাইরাস সংক্রমনের আগে দেশে এসে আটকে পড়া ২৫৯ বাংলাদেশি নাগরিক ইতালিতে গিয়েছেন।

বুধবার (১৭ জুন) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (চার্টার) করে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ইতালির রোমের উদ্দেশ্যে রওনা হন।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইটে করে ঢাকা থেকে ২৮৭ বাংলাদেশি ইতালি যান। ইতালি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের কর্মরত শ্রমিকদের ফিরিয়ে নিতে শিডিউল ফ্লাইট পরিচালনা করছে কাতার এয়ারওয়েজ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর