উত্তেজনার মাঝেই চীন-যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বৈঠক আজ

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে চীনের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে আজ হাওহাইয়ে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও।

পলিটিকো ও সিএনএন তাদের খবরে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছে। সিএনএন বলছে, পার্ল হারবারের কাছে হিকাম বিমান ঘাঁটিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর