মাত্র তিন দিনেই করোনা জয় করলেন পাবনার পুলিশ সুপার

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাত্র তিনদিনেই এই ভাইরাসকে জয় করে সুস্থ হয়েছেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। মঙ্গলবার পুণরায় তার নমুনা পরীক্ষা করা হলে সেখানে তার রিপোর্ট নেগেটিভ আসে। এর আগে গত শনিবার তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

পেশাগত কাজে বিভিন্ন স্থানে যেতে হয় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই হয়তো তিনি করোনায় আক্রান্ত হন।

গত ১৩ জুন শনিবার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেন৷ ঢাকায় এই নমুনা পরীক্ষা করা হয়েছে৷ পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম শারীরিক ভাবে সুস্থ আছেন।

১৬ জুন সিরাজগঞ্জের পিসিআর ল্যাবে টেস্টে তার করোনা রিপোর্ট নেগেটিভ রেজাল্ট আসে। মঙ্গলবার রাত ৯টায় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করেন। তিনি আগে থেকেই শারীরিক ভাবে সুস্থ ছিলেন। মাত্র তিনদিনের মাথায় তিনি করোনা জয় করলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর