নাটোর সদরে মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ও সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলামের নেতৃত্বে নাটোর সদর উপজেলার বুড়ি বটতলা ও পশ্চিম হাগুরিয়া এলাকায় পর পর পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে তাদের আটক করে ডিবি পুলিশের অভিযানিক দল।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানায়, নাটোরের সুযোগ্য পুলিশ সুপার লিটন কুমার সাহা, পিপিএম (বার) স্যারের নির্দেশনায় নাটোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে সদর উপজেলার বুড়ি বটতলা মোড় থেকে সুলতানপুর (মধ্যপাড়া) এলাকার মৃত হোসেন আলীর ছেলে ওহাব আলীকে (৩৫) ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এর কিছুক্ষণ পর সন্ধ্যা সোয়া ৫টার দিকে দ্বিতীয় অভিযানে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুরিয়া এলাকায় দুইশত পঞ্চাশ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানকারী দল। এই অভিযানে গ্রেফতারকৃতরা হলো পশ্চিম হাগুরিয়ার মোজাম্মেল মোল্লার ছেলে হাফিজ মোল্লা(৩৯), দিঘাপতিয়া ফুলতলার মোহাম্মদ হারুনের ছেলে লিটন(২৮) এবং দিঘাপতিয়া কলেজপাড়ার ওয়াহেদ আলীর ছেলে রেজাউল করিম(২৬)।
আনারুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়েরর পর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস