ভারতে একদিনে করোনা শনাক্ত প্রায় ১১ হাজার

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতদিনে মৃত্যু তালিকায় যুক্তদের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ও দেশটির জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির নাম।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন মতে, ভারতে গত মঙ্গলবারের চেয়ে বুধবার মৃতের সংখ্যা একদিনে ২০ শতাংশ বেড়ে ১১ হাজার ৯১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৯১৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। মোট আক্রান্ত এখন ৩ লাখ ৫৩ হাজার ৮৭২ জন।

ভারতে চারদিন আগেও মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ। এদিকে গত দিনে নতুন করে তালিকাভূক্তদের মধ্যে রয়েছে দেশটির শীর্ষ আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটি নতুন করে আরও ১ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে। তালিকার বাইরে থাকাদের মধ্যে ৮৬২ জনই ছিল প্রাদেশিক রাজধানী মুম্বাইয়ের।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮১ জনের মৃত্যুর পর সোমবারের ৪ হাজার ১২৮ থেকে মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৫৩৭ জন। এদিকে শুধু মুম্বাইয়ে গত সোমবার মোট মৃতের সংখ্যা ২ হাজার ২৫০ জন থাকলেও মঙ্গলবার নতুন করে ৫৫ মৃত্যুর পর এই সংখ্যাটা বেড়ে হয়েছে ৩ হাজার ১৬৭ জন।

একইভাবে মঙ্গলবার নতুন করে আরও ৪৩৭ জনের নাম তালিকাভূক্ত হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৮৩৭ জন। দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এরমধ্যে থাকা নামগুলোর ৩৪৪ জন আগেই মারা গেছে। তবে ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করে ৯৩ জন মারা গেছে; যা একদিনে সেখানে সর্বোচ্চ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর