মেহেরপুরে সাপের কামড়ে দুইজনের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার পৃথক গ্রামে সাপের কামড়ে নারীসহ ২জনের মৃত্যু হয়েছে। এরা হলেন-উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মল্লিকপাড়ার নুর ইসলামের স্ত্রী ছিতারন নেছা (৪৭) ও বুড়িপোতা ইউনিয়নের গভীপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে কৃষক জালাল উদ্দীন (৫৮)।

সোমবার দিবাগত রাতে ছিতারন নেছার মৃত্যুর ঘটনা ঘটেছে। আর মঙ্গলবার সকালে মারা যান জালাল উদ্দীন।

স্থানীয়রা জানান ছিতারন প্রতিরাতের ন্যায় সোমবার রাতে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দিলে অসুস্থ হয়ে পড়েন। এসময় পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেয়ার আগেই তার মুত্যু হয়েছে বলে কর্তব্যরত ডাক্তার জানান।

অন্যদিকে সোমবার দিবাগত রাতে ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপে জালাল উদ্দীনকে কামড় দিলে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ্য অবস্থায় তার কাছে রাখা টচ লাইট দিয়ে সাপটি আঘাত করে মেরে ফেলেন। এসময় তাকে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর