ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত প্রায় ৩৫ হাজার

ব্রাজিলে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও প্রায় ৩৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশেটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।

দেশটির সরকারির কর্তৃপক্ষের দেওয়া সবশেষ তথ্য মতে, গতকাল নতুন করে রেকর্ড সংখ্যক এক হাজার ২৮২ জন করোনা রোগীর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ হাজার ২৪১ জন। করোনায় মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের এক লাখ ১৯ হাজারের পর বিশ্বে যা দ্বিতীয় সর্বোচ্চ।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ হাজার ৯১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সেখানে করোনায় সংক্রমিত মোট মানুষ এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ২৮ হাজার ৮৩৪ জনে। ব্রাজিলে চেয়ে সংক্রমিত রোগীর সংখ্যা বেশি যুক্তরাষ্ট্রে; ২২ লাখ ৮ হাজারের বেশি।

অথচ করোনা মহামারি প্রতিরোধে নেতৃত্বদানকারীর দেশটির সরকারের সর্বোচ্চ পর্যায়েরে কর্মকর্তারা বলছেন, ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর চিফ অব স্টাফ ওয়াল্টার বার্গা নেট্টো বলেছেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর