বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৮২ লাখ ৫৭ হাজার

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮২ লাখ ৫৭ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ৬১ হাজার ৪৫৬ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৫৯৬ জন (দুই শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

বুধবার (১৭ জুন) ওয়ার্ল্ডোমিটার সূত্রে মতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪৩ লাখ ৬ হাজার ৪২৬ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে প্রাণঘাতী করোনা বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে দেশে মঙ্গলবার পর্যন্ত মোট ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট ৯৪ হাজার ৪৮১ জনের মধ্যে করোনা শনাক্ত করা হয়েছে। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর