প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত সাবেক সিসিক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের দেহে পুণরায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার রাতে তার দ্বিতীয় দফায় আসমা কামরানে নমুনা পরীক্ষা করা হয়। এতে তার রিপোর্ট পজিটিভ আসে। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে, গত ২৭ মে করোনা রিপোর্ট পজিটিভ আসে আসমা কামরানের। এরপর ৫ জুন তার স্বামী সাবেক সিসিক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের দেহেও প্রাণঘাতী এই ভাইরাসটি শনাক্ত হয়।
চিকিৎসা নিয়ে আসমা কামরান কিছুটা সুস্থ হয়ে উঠলেও গত সোমবার রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা সিসিকের সাবেক মেয়র যান বদরউদ্দিন কামরান।
বর্তমানে মহিলা আওয়ামী লীগের নেত্রী আসমা কামরান নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বার্তা বাজার / ডি.এস