বরগুনায় করোনা পরীক্ষার আগেই সংগীত শিল্পীর মৃত্যু

বরগুনা সদরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে স্থানীয় লোকসংগীত শিল্পী দেলোয়ার হোসেন পান্না মারা গেছেন। মঙ্গলবার দুপুরে করোনার উপসর্গ নিয়ে মারা যান তিনি।

পরিবারের স্বজনরা জানান, গতকাল থেকে হঠাৎ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের চিকিৎস্যক আব্দুস সালামের কাছে আসলে তার করোনা পরিক্ষা করাতে বলে। আজ তার নমুনা নেয়ার কথা ছিলো। তবে তার আগেই আজ দুপুরে শ্বাসকষ্ট নিয়ে নিজ বাসায় মারা যায় সে।

পরে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পান্না স্থানীয় একজন লোকসংগীত শিল্পী ছিলেন। তিনি আমতলীতে প্রাণ ফুডের ডিষ্টিবিউটর ছিলেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর