ঢামেকের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

দেশে করোনায় মৃতের সংখ্যা ১২’শ ছাড়িয়েছে। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। তারই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জনের শরীরে করোনা পজিটিভ ছিল বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ জুন) এক দিনেই ঢামেকে এই ১৬ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ঢামেক মর্গ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৬ জন মারা গেছেন। এর মধ্যে ছয় জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৮৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৩ জন। এটিও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে মোট মৃতের সংখ্য দাঁড়াল এক হাজার ২৬২ জনে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর