দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই বেড়ে চলছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। তারই ধারাবাহিকতায় ফরিদপুরে একদিনেই রেকর্ড ১০২ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হাজারে প্রবেশ করেছে।
গত ১৩ দিনে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৬৫ জন। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০০০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
ফরিদপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে পাওয়া তথ্যে জানা গেছে, জেলায় নতুন করে ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ৪৩ জন, নগরকান্দা উপজেলায় তিনজন, সালথা উপজেলায় ১০ জন, সদরপুর উপজেলায় দুইজন, চরভদ্রাসন উপজেলায় একজন, ভাঙ্গা উপজেলায় ১৪ জন, বোয়ালমারী উপজেলায় ১৪ জন, আলফাডাঙ্গা উপজেলায় ছয়জন, মধুখালী উপজেলায় নয়জন আক্রান্ত হয়েছেন।
কে.এ.স/বার্তাবাজার