ঝিনাইদহে মেয়েকে ধর্ষনের অভিযোগে সৎ পিতা আটক

ঝিনাইদহের কালীগঞ্জে সৎ পিতার বিরুদ্ধে মেয়ে (১১) ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ পৌর এলাকার এম, ইউ কলেজ পাড়ায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে পিতা রেজাউলকে আটক করেছে পুলিশ।

নির্যাতিত কিশোরীর মা নাজমা খাতুন জানায়, গত প্রায় ১ বছর আগে হোটেল কর্মচারী রেজাউলের সাথে তার বিয়ে হয়। আমি দোকানে দোকানে পানি টানার কাজ করি। বর্তমানে আমি আগের পক্ষের মেয়েকে নিয়ে কালীগঞ্জ শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছি।

গত ১২ জুন রাতে আমি লুকিয়ে থেকে দেখি মেয়েকে ধর্ষন করছে তার সৎ পিতা। এরপর আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। কিন্ত মেয়ের কান্নাকাটি পর বিষয়টি আশপাশে জানাজানি হয়ে যায়। এক পর্যায়ে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে থানায় অভিযোগ দিয়।

পরে পুলিশ রেজাউলকে আটক করেছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া জানান, মেয়েটির মায়ের দেওয়া অভিযোগের প্রেক্ষিতে সৎ পিতা রেজাউলকে আটক করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য আগামীকাল মেয়েটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর