করোনায় লণ্ডভণ্ড হয়ে যাওয়া স্পেনে আবারও প্রাণের সঞ্চার হচ্ছে। বেশ কয়েকদিন আগে দোকানপাট খুলে দেয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। এবার দেশটির সকল মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছে। তবে এক সাথে ১৫০ জনের মানুষ নামাজ পড়তে পারবে না।
এছাড়া মসজিদে নামাজ পড়ার সময় অবশ্যই ১ মিটার করে দুরত্ব বজায় রাখতে হবে। স্যানিটাইজার, মাস্ক ও ব্যক্তিগত জায়নামা ব্যবহার করতে হবে।
বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী এ ব্যাপারে পরামর্শ দিয়ে বলেন, একে অপরের সঙ্গে হাত না মেলানোই ভালো। আপাতত শিশুদের মসজিদে না আনাই উত্তম। সবাই সরকারের নিয়ম মেনে চলুন।
বার্তাবাজার/এসজে