কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১২৩ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১২ টি কোভিড পজিটিভ। আক্রান্ত ১২ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৭, ভেড়ামারা উপজেলার ৫।
সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে দুইজন চৌড়হাস, একজন কুঠিপাড়া, একজন কালীশংকরপুর, একজন ত্রিমোহনী, একজন নিশান মোড়ের বাসিন্দা এবং একজনের ঠিকানা সদর হাসপাতাল। তিনি একজন সিনিয়র স্টাফ নার্স। ভেড়ামারা উপজেলায় ৫ জনের মধ্যে দুইজন ১২ মাইল, ১ জন গোলাপনগর, ১ জন পৌরসভা ও ১ জন ফারাকপুরের বাসিন্দা।
গতকাল সনাক্ত হওয়া ২ জন রোগীর একজনের অবস্থান কিশোরগঞ্জ ও একজনের অবস্থান ঈশ্বরদী হওয়ায় তাদের কুষ্টিয়ার হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ২৫৩ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ১৯৩ জন পুরুষ ও ৬০ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ৩৪, ভেড়ামারা ৪০, মিরপুর ২০, কুষ্টিয়া সদর ১১৩, কুমারখালী ৩৩, খোকসা ১৩।
কে.এ.স/বার্তাবাজার