লাদাখ সীমান্তে চীনের হামলায় ২০ ভারতীয় সেনা নিহত

ভারত-চীনের লাদাখ সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ৬০ সেনা হতাহত হয়েছেন। এর মধ্যে ভারতেরই ২০ জন রয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ (মঙ্গলবার) রাতে বার্তাসংস্থা এএনআই জানায়, ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২০ জন নিহত হয়েছেন ওই সীমান্ত সংঘর্ষে। তবে সরকারি সূত্রের মতে, এই সংখ্যা আরও বাড়তে পারে।

ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা জওয়ানদের হতাহতের সংখ্যা তুলনায় এখনও পর্যন্ত বেশি। পিএলএ’র অন্তত ৪৩ জন সৈনিক হতাহত হয়েছে বলে ভারতীয় সেনা গোয়েন্দারা বেতারে আড়ি পেতে জানতে পেরেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর