শরীয়তপুরে নতুন আরও ৯ জনের করোনা শনাক্ত

শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮২ জনে। এছাড়া জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর পৌরসভায় ২ জন, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে ১ জন, জাজিরা পৌরসভায় ১ জন, নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে ১ জন, ডামুড্যা পৌরসভায় ১ জন, গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নে ২ জন ও গোসাইরহাটে ইউনিয়নে ১ জন রয়েছে।

এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৪ হাজার ৪২ জন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৩ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে। তার মধ্যে করোনা পজিটিভ এসেছে ২৮২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫ জন। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় নতুন করে সদর উপজেলায় ১০ জনকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য অধিদপ্তর।

অন্যদিকে শরীয়তপুর সদর হাসপাতালে সন্দেহভাজন ৪ জন ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জনকে রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং স্ব-স্ব বাড়িতে রেখে জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়নে চিকিৎসা দেয়া হচ্ছে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও জেলার করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. আব্দুর রশিদ এ তথ্য জানান।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর