এক হাজার পিস ইয়াবাসহ রেহানা আক্তার নামের এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক রেহানা আক্তার কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাইয়ুকখালী পাড়া এলাকার লাল মোহাম্মদ উরফে লাল মঈদ্দা ভাড়াটিয়া বাড়ির রফিকের স্ত্রী।
সোমবার (১৫ জুন) রাতে দোহাজারী পৌরসভাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাগাচর রাস্তার মাথা কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
কে.এ.স/বার্তাবাজার