খুলনায় রোগীর পরিবারের লোকজনের হামলায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর শেখ আবু নাসের হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত চিকিৎসকের নাম ডা. আবদুল রকিব খান। তিনি বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটসের অধ্যক্ষ ও খুলনা নগরীর গল্লামারী এলাকায় রাইসা ক্লিনিকের মালিক।
নিহত ওই চিকিৎসকের পরিবার জানান, গত ১৪ জুন বিকালে রাইসা ক্লিনিকে এক গর্ভবতীর সিজার করা হয়। পরদিন ওই রোগীর রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাকে নেয়া হয় খুলনা মেডিকেলে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় ওই নারী।
তারা আরও বলেন, ওই রাতেই একদল অস্ত্রধারী দুর্বৃত্ত রাইসা ক্লিনিকের সামনে ডা. রকিবকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাথারি আঘাত করেন।
গুরুতর অবস্থায় প্রথমে তাকে নগরীর একটি প্রাইভেট ক্লিনিক ও পরে শেখ আবু নাসের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তিনি মারা যান।
এ বিষয়ে শেখ আবু নাসের হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামী বলেন, মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে ডা. রকিবের মৃত্যু হয়েছে।
ভিডিও..
প্রসূতির মৃত্যু জের: রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকের মৃত্যু
রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকের মৃত্যুবিস্তারিত জানতে ক্লিক করুন http://bartabazar.com/archives/183725
Gepostet von Barta Bazar am Dienstag, 16. Juni 2020
বার্তাবাজার/এসজে