৫৭ কোটি টাকা ঘুষ দিয়েছেন এমপি পাপুল

কুয়েতে এক আমলা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ৩ জনকে ২১ লাখ দিনার বা ৫৭ কোটি ৫৪ লাখ টাকা ঘুষ দেয়ার তথ্য দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল। তিনি তদন্ত কর্মকর্তাদেরকে জানিয়ে দিয়েছেন ঘুষ গ্রহণকারীদের নামও।

ঘুষ গ্রহীতারা হলেন- কুয়েতের একটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, অন্যজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আমলা আর শেষজন দেশটির এক নাগরিক। কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস সোমবার (১৫ জুন) তদন্ত কর্মকর্তাদের সূত্রে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কুয়েতের তদন্ত কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, বাংলাদেশের আটক এমপিকে মদদ দিয়েছেন দেশটির অন্তত সাতজন বিশিষ্ট নাগরিক। ওই সাতজনের মধ্যে কুয়েতের সাবেক ও বর্তমান তিন এমপিও রয়েছেন। লক্ষীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে মদদদানকারীদের পরিচয় প্রকাশের দাবি জানিয়েছেন কুয়েতের এমপিরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর