ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক কর্ণেল নাজমুল হক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন কর্নেল মো. নাজমুল হক।

মঙ্গলবার (১৬ জুন) সেনাবাহিনীর এই কর্মকর্তাকে প্রেষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসাবে নিয়োগ দিতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যাস্ত করা হয়।

একইসাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর