বাড়িঘরে সৌরবিদ্যুত ব্যবহারের ক্ষেত্রে সমগ্র বিশ্বে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে আছে। দেশের মোট জনসংখ্যার শতকরা ৮ জন মানুষ তাদের বসতঘরে সোলার সিস্টেম ব্যবহার করে।
গ্লোবাল স্ট্যাটাস রিপোর্টে (জিএসআর) বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি নিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। মঙ্গলবার (১৬ জুন) ২০২০ সালের বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি নিয়ে জিএসআর প্রকাশ করেছে আরইএনএ ২১।
বিশ্বের মাঝে বাংলাদেশ পৃথিবীর অন্যতম সোলার হোম সিস্টেমের জন্য বিশেষ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারে শীর্ষ ছয়টি দেশকে তালিকায় আনা হয়েছে।
এই তালিকায় প্রথম অবস্থানে আছে নেপাল। দেশটির ১১ শতাংশ মানুষ এই সিস্টেম ব্যবহার করে। মঙ্গোলিয়ার সাথে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সেচের কাজেও সৌরবিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। দেশটির ১ হাজার ৫০০ সেচপাম্প সৌরবিদ্যুতের মাধ্যমে চালু রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকারী বা উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশ কোনো অবস্থানে নেই। ৪৭টি দেশের মধ্যে জনপ্রতি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে প্রথম হয়েছে আইসল্যান্ড।
বার্তাবাজার/এসজে