হটস্পট গাজীপুরে একদিনে আরও আক্রান্ত ৩৭

প্রাণঘাতী করোনার হটস্পট হিসাবে চিহ্নিত গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৬২ জন।

আজ (মঙ্গলবার) বিকালে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য জানান।

তিনি জানান, নতুন আক্রান্তদের মাঝে সদর উপজেলায় আছেন ২৫ জন। এছাড়া কালিয়াকৈরে ১১ জন ও কালীগঞ্জে ১ জন। এখন পর্যন্ত উপজেলা ভিত্তিক মোট আক্রান্ত- কালিয়াকৈর উপজেলায় ২৮২ জন, কালীগঞ্জে ১৯৮, কাপাসিয়ায় ১৫৩, শ্রীপুর উপজেলায় ২৪৮ এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৪৮১ জন।

তিনি আরও বলেন, করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন। সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮৬ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর