সাভারে ভ্রাম্যমান আদালতের জরিমানার পাশাপাশি মাস্ক বিতরণ!

ঢাকার সাভারে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার দ্বারা মানুষজনকে সচেতন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাভারের বিভিন্ন এলাকায় সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় বিভিন্ন ধারায় মোট ৩০ জনকে সর্বমোট ৬৭০০ টাকা জরিমানা করেন তিনি। তবে জরিমানার পাশাপাশি এসব দন্ডিতদের মাঝে তিনি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ‘মাস্ক’ ও বিতরণ করেন।

ছবি:বার্তাবাজার।

এব্যাপারে বার্তা বাজারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, আজ (মঙ্গলবার) সাভার এলাকার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধের নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা করে মানুষজনকে সচেতন করা হয়েছে। এ সময় ‘সংক্রামক রোগ প্রতিরোধ ও নির্মূল আইন, ২০১৮’ এর বিভিন্ন ধারায় অপরাধ করায় ১৫ টি মামলায় ১৫ জনকে ২৩০০ টাকা অর্থদণ্ড এবং ‘সড়ক পরিবহন আইন,২০১৮’ এর বিভিন্ন ধারায় ১৫ জনকে ৪৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় জনগণকে সচেতন করা ও মোবাইল কোর্টে জরিমানা করার পাশাপাশি তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধ করা সহ অন্যান্য অপরাধ কার্যক্রম প্রতিরোধের নিমিত্তে এধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে উল্লেখ করে সচেতন সকল মহলের সহযোগিতাও কামনা করেন তিনি।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর