জামালপুরের সরিষাবাড়ীর সীমান্তবর্তী ১২ নং মনসুরনগর ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাতীয় নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের স্মরণে স্মৃতিচারণ ও মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে স্থানীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার বাদ যোহর আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর। সঞ্চালনা করেন এ এফ এম ডিগ্রি কলেজের শিক্ষক আজাহার হোসেন। স্মরণসভায় স্মৃতিচারণ করেন মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান গোলজার মাস্টার, এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল সরকার, মনসুরনগর ইউনিয়ন যুবলীগেরর সাবেক সাধারণ সম্পাদক দৌলুতুজ্জামান কালু শিকদার ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সরকার।
এসময় নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আব্দুল করিম।
কে.এ.স/বার্তাবাজার