পঞ্চগড়ে ৩ বছরের শিশুর দেহে করোনা সনাক্ত

পঞ্চগড়ের সদর উপজেলার সদর ইউনিয়নের ফকির পাড়া এলাকায় ৩ বছর বয়সী এক ছেলে শিশুর দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে। মঙ্গলবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, সদর উপজেলার আক্রান্ত ওই শিশুর মা সহ শিশুটি নানী বাড়ি নারায়ণগঞ্জ থেকে গত ২ জুন নিজ গ্রামের বাড়িতে ফিরলে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

গত ০৭ জুন ওই বাচ্চার মা সহ তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১৬ জুন ওই বাচ্চার করোনা পজেটিভ এসেছে। তার মার করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে শিশুটি নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছে এবং বর্তমানে শিশুটির করোনার উপসর্গ না থাকায় সুস্থ আছেন বলে জানা গেছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১৮৭৫ জনের নমুনা সংগ্রহ করার পর ১৬৫০ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ১১৪ জনের করোনা পজেটিভ এসেছে। জেলার ১১৪ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন,সদরে ৩৫ জন,আটোয়ারীতে ০৯ জন,বোদায় ১০ জন এবং দেবীগঞ্জে ৪৭ জন।

ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় মোট ৬৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুই জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে বোদা উপজেলার একজন ও দেবীগঞ্জ উপজেলার একজন।

এদিকে করোনার উপসর্গে তেঁতুলিয়ায় ৫০ বছর বয়সী এক নারী, সদরে ৭৫ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা ও ২২ বছর বয়সী এক যুবক,বোদায় ১৬ বছর বয়সী এক কিশোর ও দেবীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরী মারা গেছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর