নগরবাসীকে প্রাধান্য দিয়েই লকডাউন বাস্তবায়িত হবে: মেয়র তাপস

নগরবাসীর যাতে কোনও কষ্ট ও দুর্ভোগ না হয় সেই দিকটাকে প্রাধান্য দিয়েই ঢাকা দক্ষিণ সিটি এলাকায় লকডাউন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে নগর ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

মেয়র তাপস জানান, জনগণকে সচেতন ও সম্পৃক্ত করেই লকডাউন বাস্তবায়ন করা হবে। যেসব এলাকায় লকডাউন করা হবে সেসব এলাকা্কে যাতে করোনা সংক্রমণ কমিয়ে ‘গ্রিন জোন’ হিসেবে চিহ্নিত করা যায়, সেটাই মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কোন এলাকাকে এখন পর্যন্ত লকডাউন করা হয়নি। লকডাউন করার আগে এলাকাভিত্তিক সুনির্দিষ্ট ম্যাপিং এবং সে ম্যাপিং অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে পরিকল্পনা করেই লকডাউন বাস্তবায়ন করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর