কাজে যোগ না দেওয়ায় চসিক’র ১০ চিকিৎসক বরখাস্ত

চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত ২৫০ শয্যার আইসোলেশন সেন্টারে কাজে যোগ না দেওয়ায় ১০ চিকিৎসক সহ ১ জন স্টোর কিপারকে চাকরি থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬জুন) চসিকের সচিব স্বাক্ষরিত আদেশে তাঁদের চাকরিচ্যুত করা হয় বলে জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আক্তার চৌধুরী।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আক্তার চৌধুরী জানান, করোনা রোগীদের সেবায় নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ চট্টগ্রাম সিটি হল কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার খোলা হয়। যেখানে রোগীদের চিকিৎসার্থে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র হতে ১৬ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়।

কিন্তু নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১০ জন চিকিৎসক ও ১ জন স্টোর কিপার এই আইসোলেশন সেন্টারে কাজ করতে অনীহা প্রকাশ করেন এবং কাজে যোগ দেননি। যার দরুন গত ১৫ জুন উদ্বোধনও করা হলেও এবং আইসোলেশন সেন্টার সম্পূর্ণভাবে প্রস্তুত হলেও রোগীদের চিকিৎসা সেবা চালু করা যায়নি। তাই কর্তৃপক্ষ উক্ত অবাধ্য ডাক্তারদের এবং স্টোর কিপারকে চাকরি হতে বরখাস্ত করেছে।”

চাকরিচ্যুতরা হলেন, চসিক’র মেডিক্যাল অফিসার ডাঃ সিদ্ধার্থ শংকর দেবনাথ, ডাঃ ফরিদুল আলম, ডাঃ আবদুল মজিদ সিকদার, ডাঃ সেলিনা আক্তার, ডাঃ বিজয় তালুকদার, ডাঃ মোহন দাশ, ডাঃ ইফতেখারুল ইসলাম, ডাঃ সন্দিপন রুদ্র, ডাঃ হিমেল আচার্য্য, ডাঃ প্রসেনজিৎ মিত্র এবং স্টোর কিপার মহসিন কবির।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর