মেহেরপুরে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক ১

মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত ব্যাক্তি গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত হেমাজুদ্দীনের ছেলে মোহাম্মদ বাঁশি(৪০)।

আজ (১৬ জুন মঙ্গলবার) বিকেল ৫ টার দিকে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে কাথুলী বেড় পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার কাছে থাকা পলিথিন মোড়ানো একটি ব্যাগের মধ্যে ৫’শ গ্রাম গাজা উদ্ধার করে ডিবি পুলিশ।

মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোঃ জুলফিকার আলী বার্তা বাজার কে জানান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী স্যারের নির্দেশে তাকে আটক করা হয়। তিনি আরো জানান তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টের আরো একটি মামলা রয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর