ভারত-চীনের বিতর্কিত লাদাখ সীমান্তে গোলাগুলিতে ভারতের ২ সেনা নিহতের পর প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব শুরু হয়েছে বৈঠক। এই সুযোগে যুদ্ধ বিরতির চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নৌসেরা সেক্টরে বারবার মর্টার শেল নিক্ষেপ করছে পাকিস্তানী সেনারা।
ভারতের সেনা বাহিনী সূত্রে জানা যায়, সীমান্তের এপারে থাকা ভারতীয় সেনা ছাউনি ও সীমান্তবর্তী গ্রামগুলোকে লক্ষ্য করে এই মর্টার হামলা করা হচ্ছে। পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে যাচ্ছে ভারতীয় সেনারাও। এখনও পর্যন্ত সেনাদের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। হতাহতেরও খবর পাওয়া যায়নি।
এই হামলার ফলে ভারতের উরি সেক্টরের বাটগ্রান গ্রামে এক নারীর মৃত্যু হয়েছে। তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণরেখা একেবারে কাছে থাকা ভারতীয় প্রান্তের শেষ গ্রাম হল এই বাটগ্রান।এদিকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক আগেই জানিয়েছিল গত ছয় মাসে পাকিস্তানের সেনা ভারত সীমান্তে ২০০০ বারেরও বেশি সময় হামলা চালিয়েছে।
বার্তাবাজার/এসজে