ইবির বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বোটানিক্যাল গার্ডেন-এ চলতি মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)।

জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে কর্মসূচির উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আলীমুজ্জামান (টুটুল), উপ-রেজিস্ট্রার (এস্টেট) মোঃ সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় ভেষজ উদ্ভিদ যেমন নীম, নিসিন্দা, বহেরা, হরিতকি, বাসক, ছাতিম, কালোমেঘ, অশোক ইত্যাদি; ফলজ উদ্ভিদ যেমন শরীফা, জয়তুন, মাল্টা, আপেলকূল, ড্রাগন ফল, চেরী, বেদানা, নাশপাতি, কালো আঙ্গুর, পিচফল ইত্যাদি মসলা জাতীয় উদ্ভিদ যেমন গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ইত্যাদি; ফুলের গাছ যেমন পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচাঁপা, কামিনীসহ বিভিন্ন ধরনের উদ্ভিদের চারা ও বীজ পুরো মৌসুম জুড়ে লাগানো হবে।
উল্লেখ্য, গত বছর ৩ আগস্ট বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন করা হয়।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর