চ্যালেঞ্জ মোকাবেলায় রাজাপুরের ইউপি চেয়ারম্যান

ভোলা সদর উপজেলার ১নং রাজাপুরের ইউ,পি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁনকে মৎসজীবিদের চাল বণ্টনের অনিয়মের অভিযোগে দায়ে ২৩/৪/২০২০ সাময়িক বহিস্কার আদেশ প্রদান করেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়।

আদেশে উল্লেখ্য যে কেন তাকে পুর্নঃবহিস্কার করা হবে না মর্মে ১০ কার্য দিবসের মধ্যে মাননীয় জেলা প্রসাসকের মাধ্যমে জবাব দাখিলের আদেশও প্রদান করা হয় ঐ প্রজ্ঞাপনে। এ বিষয়ে বর্তমান করোনা ক্রাইসিসের কারনে ভার্চুয়াল কোর্ট সিসেস্টেমে এ্যাডভোকেট রুহুল কুদ্দুস ও এ্যাডভোকেট আক্তার রসুল চ্যালেঞ্জিং নটিফিকেশনের মেমো নং 46.00.0000.017.002-410 এর জবাব ৮/৬/২০২০ তাং দাখিল করেন।

দাখিলকৃত পিটিশন নং 26of2020 প্রেক্ষিতে mr. Justice Enayetur Rahim (হাই কোর্ট ডিভিশন) সংশ্লিস্ট পক্ষের এ্যাডভোকেটদের মাধ্যমে আবেদন এ দস্তাবেজ অনুধাবন করে আদালত পুনরায় খোলার পরে আবেদনটি নিয়মিত বেঞ্চের সামনে রাখার আদেশ করেন। বর্তমানে মামলাটির ঘটনা ও পরিস্থিতি বিবেচনা করে ১৫/৬/২০২০ সংক্ষিপ্ত আবেদনটির মুলতবি শুনানির জন্য মেমো নং46.00.0000.017.002-410 (সঙযোজন বি) তারিখ থেকে ৩০ দিন স্থগিত রাখার আদেশ প্রদান করেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর