মৌলভিবাজার-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) তার নমুনা পরীক্ষা করে রিপোর্টে এই ফলাফল আসে বলে জানায় তারই ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ।
তিনি জানান, স্যার এখন শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। সোমবার (১৫ জুন) তাকে ভর্তি করা হয়। আজ তার করোনা পজিটিভ আসে। তবে স্যারের কোনো শ্বাসকষ্ট নেই। শরীরে জ্বর আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে সংসদের বাজেট অধিবেশনে যোগ দেয়া সিলেট-২ আসন থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খানের করোনা (কোভিড-১৯) পজিটিভ এসেছে। মঙ্গলবার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
বার্তাবাজার/এসজে