দেশে করোনার সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত ঢাকা থেকে গ্রামের বাড়ি ও গ্রামের বাড়ি থেকে ঢাকা আসা যাওয়া করেছেন ৬ কোটিরও বেশি মোবাইল গ্রাহক। এমন চমকপ্রদ তথ্যই দিয়েছেন মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।
আজ (মঙ্গলবার) এক অনলাইন সংবাদ সন্মেলনে এই তথ্য জানান, সংঠনটির মহাসচিব এস এম ফরহাদ।
তিনি বলেন, আমাদের হিসাবে আমাদের হিসাবে ৪০ থেকে ৪৫ শতাংশ গ্রাহক ঢাকা শহর ছেড়ে চলে যায়। ৪০ শতাংশের হিসাবে দেশের প্রায় সাড়ে ১৬ কোটি গ্রাহকের মধ্যে ছয় কোটির বেশি শহর থেকে গ্রামে মুভমেন্ট করেছে।
গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও ২৬ মার্চ থেকে অফিস আদালত ও গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ গ্রামে গিয়েছেন। আবার ঈদের আগ মূহুর্তে তারা শহরে ফিরতে শুরু করেছিল।
বার্তাবাজার/এসজে