করোনা উপসর্গ নিয়ে শেরপুর জেলা কারাগারের হেফাজতে থাকা বাদশা আলী (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত বাদশা আলী ঝিলাইগাতীর দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। গত ২৩ এপ্রিল থেকে তিনি স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে কারাগারে ছিলেন।
জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেল সুপার মাহমুদুল হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
একইসাথে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন জানান, বাদশা আলীর শ্বাসকষ্ট থাকায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হবে।
জানা যায়, গত ২২ এপ্রিল রাতে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় গ্রামে নিজ বসতঘরে ঘুমন্ত থাকা স্ত্রী সেলিনা খাতুনকে (৪৫) কুপিয়ে হত্যা করে বাদশা আলী। ওই সময় মাকে রক্ষা করতে গিয়ে আহত হন তাদের মেয়ে আলেছা বেগম (২০)। ওই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে ২৩ এপ্রিল হাজতে যায় বাদশা আলী।
বার্তাবাজার/এসজে