দেশের করনা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সরকারের দেয়া হিসাব মতে বর্তমানে দেশে প্রতি ঘন্টায় ২ জন করে মারা যাচ্ছেন করোনায় আক্রান্ত হয়ে। আর প্রতি ১ মিনিটেই শনাক্ত হচ্ছেন ৩ জন করে।
আজ (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে প্রতি ঘণ্টায় ২ জনেরও বেশি মানুষের মৃত্যু এবং প্রতি মিনিটে ৩ জন করে করোনা শনাক্ত হয়েছে। রোগী শনাক্ত করতে দেশে মোট পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫৩ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬২ জন।
বার্তাবাজার/এসজে