চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিটি ব্যাংকের পক্ষ হতে দেওয়া হয়েছে হাই ফ্লু নাসাল ক্যানুলা সেট। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে দেড়টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমানের (বিপিএম, পিপিএম) উদ্যোগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ আব্দুর রবের নিকট উক্ত হাই ফ্লু নাসাল ক্যানুলা সেট প্রদান করেন সিটি ব্যাংক চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে কোভিড-১৯ রোগীদের অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে ব্যবহৃত হব উক্ত ক্যানোলা সেট।
সিএমপি সূত্রে জানা যায়, চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোভিড ১৯ রোগীদের চাপ বেড়ে যাওয়ায় অক্সিজেন সরবরাহের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়।
যা সিএমপি কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান দৃষ্টিগোচর হলে তিনি সিটি ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একটি হাই ফ্লু নাসাল ক্যানুলা সেট প্রদান করার জন্য অনুরোধ করেন। তাঁর অনুরোধে সাড়া দিয়ে আজ সিটি ব্যাংক কর্তৃপক্ষ উল্লেখিত হাই ফ্লু ক্যানোলা সেটটি জেনারেল হাসপাতাল কে প্রদান করেন।
কে.এ.স/বার্তাবাজার