সাতক্ষীরা তালায় স্কুল শিক্ষকসহ নতুন করে আরও ২জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে উপজেলায় ১৪ জন করোনা আক্রান্তদের মধ্যে ১ জন সুস্থ হয়ে গেছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। করোনা আক্রান্তরা হলেন তালা উপজলার তেঁতুলিয়া ইউনিয়নের শতদল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কলিয়া গ্রামের ২ জন।
এ নিয়ে তালা উপজেলা ৫ নারীসহ মোট ১৪ জন করোনা পজেটিভ রোগি সনাক্ত হলেও একজন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারাহ ফেরদৌস।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, আক্রান্ত ২ ব্যক্তির বাড়িসহ আশপাশের ৮/১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সকল ধরনের সহায়তার জন্য পুলিশ সবসবময় তাদের পাশে আছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।
কে.এ.স/বার্তাবাজার