ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার একটু অবনতি হয়েছে

শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর। করোনা জয় করলেও তার নিউমোনিয়ার আক্রমণটা বেড়ে গিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার দায়িত্বে থাকা অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা আজকে কিছুটা চিন্তাযুক্ত। তার নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে। অবস্থা বিবেচনায় নতুন করে এন্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডা. জাফরুল্লাহ সকলের দোয়া চেয়েছেন যেন আল্লাহতায়ালা তাকে এবং তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা দান করেন।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর