ডোবায় মিললো স্কুলছাত্রের লাশ, আটক ৩

ফরিদপুরের মধুখালীতে ডোবা থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই শিক্ষার্থীর নাম দিপু বৈদ্য (১৭)। সে ওই ইউনিয়নের গড়িয়াদাহ গ্রামের অমৃত বৈদ্য’র পুত্র এবং আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

আড়পাড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য নরেন্দ্র নাথ সরকার জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই শিক্ষার্থীর প্রতিবেশী এক মহিলা ডোবার মধ্যে লাশটি দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের জানায়। পরে তারা আমাকে জানালে আমি মধুখালী থানায় খবর দেই। থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ দিকে, এ ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে গেছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর