পাবনা আটঘরিয়া উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পাবনা প্রেস ক্লাবে ভিআইপি হল রুমে, সামাজিক দূরত্ব বজায় রেখে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া তিনি জানান, আমার বিরুদ্ধে স্থানীয়, জাতীয় প্রত্রিকা ও টিভি চ্যানেলে হেয় করতে সরকার ঘোষিত প্রণাদনায় ২,৫০০ টাকার গরিবের তালিকায় ধনীর নাম ব্যবহারে পূর্বক তালিকা করা বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন।
তিনি আরো বলেন, ০৯ জুন রাতে প্রধান শিক্ষক কে এম রইচ উদ্দিন ও জিন্নাত আলী শেখ’কে, কে বা কারা মারপিট করে। উল্লেখিত সময়ে আটঘরিয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , আমার ছোট ছেলে আসাদুজ্জামান, নাতি টিটু মিয়া ও আশরাফ আলীসহ ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দুরে আমার নিজ গ্রাম রামচন্দ্রপুর বাজাওে এলাকার ইন্নয়ন বিষয়ে প্রাথমিক আলাপ আলোচনা করছিলাম।
পরের দিন সকালে জানতে পারি ঐ মারপিটের ঘটনায় আমার ছোট ছেলে আসাদুজ্জামান, নাতি টিটু মিয়া ও আশরাফ আলী’র নামে আটঘরিয়া থানায় মামলা দায়ের করা করেছে এমনকি এলাকার খেটে খাওয়া নিরীহ মানুষকেও মামলার আসামী করা হয়েছে। করোনাকালীন দূর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা তালিকার বিষয়ে যা উল্লেখ করা হয়েছে তার সাথে মারপিটের ঘটনার কোন সম্পৃক্ততা নেই।
মাজপাড়া ইউনিয়ন পরিষদের সফল কার্যক্রম ও উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে কতিপয় বিএনপি ও জামাত পন্থীদেও প্রতিষ্ঠা করার জন্য আওয়ামীলীগের কিছু অতি উৎসাহী স্থানীয় নেতা, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে এর তীব্র নিন্দা জানান তিনি। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে